1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

পাবনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১৩৮ Time View

1658এক রোগী মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। সোমবার সকাল ৮টা থেকে তারা এই কর্মবিরতি শুরু করেন।

পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার বসাক জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের গোবিন্দা এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী হেনা বিবি (৮০) শ্বাসকষ্টজনিত রোগে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় রোগীর অবস্থা ছিল আশঙ্কাজনক। এ অবস্থায় রাত দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হেনা বিবির মৃত্যুতে তার স্বজনরা ক্ষুব্ধ হয়ে ইন্টার্ন চিকিৎসক শিখা পাহান ও সোহানাকে লাঞ্ছিত করেন। এসময় কয়েকজন নার্স ও সহকারীরা এসে তাদের বাধা দিলে ক্ষুব্ধরা তাদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সোমবার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেন।

এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎকদের নেতা আবু তোরাব মিম জানান, চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেনসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। কিন্ত দুপুর ২টা পর্যন্ত বৈঠক চললেও কোনো সুরাহা হয়নি। মঙ্গলবার সকালে আবার বৈঠক বসবে বলে জানা গেছে। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে ইন্টার্ন চিকিৎসদের ধর্মঘটের কারণে হাসপাতালে রোগীদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসা না পেয়ে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ