1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মধুপুরে পিকআপভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১৩৯ Time View

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাঁঠালতলী মোড় এলাকায় শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে নেভি সিগারেট কোম্পানির পিকআপভ্যানের ধাক্কায় ভাড়াটে মোটরসাইকেল যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন জেলার ভ‍ুয়াপুর উপজেলার ফলদাগ্রামের রাজ্জাকের স্ত্রী জোসনা (৪৫) ও মেয়ে সম্পা (২০)।

এ ঘটনায় ভাড়াটে মোটরসাইকেলের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ঘাতক পিকআপভ্যানটি (ঢাকা-মেট্রো-অ-১৪০-৯৮৭) করে থানায় নিয়ে গেছে।

মধুপুর থানার সহকারী উপ-পরিদর্শক আব্বাস আলী জানান, জোসনা এবং তার মেয়ে সম্পা ভাড়া করা মোটরসাইকেলে করে ভুয়াপুর থেকে মধুপুর যাচ্ছিলেন।

পথে শহরের কাঁঠালতলী মোড় এলাকায় নেভি সিগারেট কোম্পানির পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ