1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

উদ্বোধনী ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ-শ্রীলংকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬
  • ১৮১ Time View

1544বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ এবং শ্রীলংকা। শুক্রবার যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দু’দল। এরআগে বৃহস্পতিবার দুপুরে ম্যাচপূর্ব ব্রিফিংয়ে দু’দলই জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে।

বাংলাদেশ দলের কোচ মারুফুল ইসলাম ও ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি শ্রীলংকাকে হারিয়ে পূর্ণ তিনপয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে, শ্রীলঙ্কার কোচ ও অধিনায়কও জয়ের জন্য মাঠে নামার কথা বলেছেন। স্থানীয় হোটেল সিটি প্লাজায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবারই যশোরে পর্দা উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের চতুর্থ আসর। এ টুর্নামেন্টকে সামনে রেখে যশোর শামস উল হুদা স্টেডিয়াম সংস্কারসহ সাবির্ক প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আয়োজক কমিটি। উদ্বোধনী ম্যাচে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে যশোরে এসে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ফুটবল দল।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক জানালেন, আমাদের সাফ ফুটবল ভাল হয়নি। এরপর খুব বেশি সময় পাওয়া যায়নি। এরই মধ্যে শুরু করতে হচ্ছে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট।

কোচ আরও জানিয়েছেন, গত তিনদিন যাবৎ বাংলাদেশ দল নিয়ে তিনি কাজ করছেন। খেলোয়াড়দের মধ্যে ভাল কিছু করার প্রেরণা রয়েছে। উদ্বোধনী ম্যাচে জয় ছাড়া টুর্নামেন্টে দলের অন্য কোনো লক্ষ্য নির্ধারণের কথা তিনি ভাবছেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ