1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ আটক ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
  • ১২৮ Time View

1496হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস হাউজ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

কাস্টম হাউজের সহকারী কমিশনার সন্তোষ সরেন জানান, চট্ট্রগাম থেকে রিজেন্ট এয়ার ওয়েজের ফ্লাইট (আরএক্স-০৭৮৭) যোগে জসিম উদ্দিন অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাসী করলে প্রায় ছয় কেজি (৫.৮২ কেজি) স্বর্ণ পাওয়া যায়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সহকারী কমিশনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ