1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

বাংলাদেশ-আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৬৪ Time View

1415বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম সীমান্তে কাটাঁতারের বেড়া নির্মাণ কাজ চলতি বছরের শেষের দিকে সম্পন্ন হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রোববার করিমগঞ্জে তিনি এ কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দুই দিনের সফরে রাজনাথ রোববার আসামে পৌঁছেন। দক্ষিণাঞ্চলের করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন তিনি। এ সময় রাজনাথ বলেন, কিছু অরক্ষিত জায়গায় ইতোমধ্যে সীমান্ত বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। চলতি বছরের শেষের দিকে এ কাজ সম্পন্ন হবে।

তিনি বলেন, বেড়া নির্মাণের জন্য কোনো ধরনের আর্থিক তহবিলের সংকট হবে না। এছাড়া শিগগিরই অরক্ষিত জায়গাগুলোতে বেড়া দেয়া হবে। সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের ধুবরি এলাকা পরিদর্শনের কথা রয়েছে রাজনাথের।

ভারত এবং বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে আসামের সঙ্গে ২৬৩ কিলোমিটার সীমান্তের অনেক এলাকা এখনো অরক্ষিত অবস্থায় আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ