1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

নবনির্বাচিত মেয়রকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ১৮৭ Time View

1396মেয়র হিসেবে নির্বাচিত হয়ে অফিসে গেছেন মাত্র একদিন। এর পরের দিনই বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে নিহত হয়েছেন তিনি। শনিবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে ৮৫ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরে এ ঘটনা ঘটেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, টেমিক্সকোর নবনির্বাচিত মেয়র গিসেলা মোতাকে দায়িত্বগ্রহণের একদিন পর তার বাড়িতে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনার পর পুলিশের অভিযানে দুই হামলাকারী নিহত হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

মোরেলেসের গভর্নর গ্রাসো রমিরেজ এক টুইট বার্তায় নবনির্বাচিত এ মেয়রের হত্যাকাণ্ডকে পূর্বকল্পিত বলে অভিহিত করেছেন। তবে কোনো মাদক চোরাচালান চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা তা উল্লেখ করেননি তিনি।

টেমিক্সকো শহরে মাদক চোরাচালান চক্রের ব্যাপক তৎপরতা রয়েছে। শহর থেকে মাদক চোরাচালানীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলেন গিসেলা মোতা। এর আগেও বেশ কয়েকজন মেয়র মাদক চোরাচালান চক্রের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ