1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৫ Time View

1215হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ছয় শ’ গ্রাম স্বর্ণসহ শওকত নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এমএইচ১৯৬) কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণ করে। পরে বিমাবন্দর ছেড়ে যাওয়ার সময় তল্লাশিকালে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শওকতের ব্যাগ থেকে ১২টি বার উদ্ধার করা হয়। এরমধ্যে ছয়টি বার এক কেজি ওজনের।

তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি চল্লিশ লাখ টাকা। আটককৃত শওকতের বাড়ি কুমিল্লার গৌরিপুরে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ