1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

চাঁদপুরের আহসান হাবিবের মনোনয়নপত্র চেম্বারে বহাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ২৭১ Time View

1198চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আনা আবেদনের বিষয়ে ‘নো-অর্ডার’ দিয়েছে চেম্বার জজ আদালত। ‘নো-অর্ডার’ দেয়ায় হাইকোর্টের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। স্বতন্ত্র প্রার্থী প্রাঞ্জলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ২৩ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন নৌকা প্রতীকে সরকার সমর্থীত প্রার্থী নাজমুল আলম। আজ (সোমবার) শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন চেম্বার আদালত।

উল্লেখ্য, তথ্য গোপণের অভিযোগে গত ৬ ডিসেম্বর প্রাঞ্জলের মনোনয়নপত্র বাতিল করে চাঁদপুরের রিটানিং কর্মকর্তা। এর বিরুদ্ধে হাইকোর্টে ১৩ ডিসেম্বর রিট আবেদন দায়ের করেন তিনি। পরে তার মনোনয়নপত্র গ্রহণ করতে নিদের্শ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ