1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

রানা প্লাজা ধস : পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৩ Time View

1042রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার মামলার চার্জশিট গ্রহণ করে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৮ জুলাই ইমারত আইনের মামলার চার্জশিট আমলে নিয়ে এ মামলায় পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে পৃথক দু’টি চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি বিজয় কৃষ্ণ কর।

দুই মামলার দুই চার্জশিটে রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ মোট ৪২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দণ্ডবিধির মামলায় ৪১ জন ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জন আসামি হয়েছেন।

আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন সোহেল রানা। জামিনে রয়েছেন ১৬ জন এবং বাকি ২৪ জন পলাতক। আজ পলাতক ২৪ জনের বিরুদ্ধে আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন মারা যান। এছাড়া আহত হন আরো ১ হাজার ৫শ’ ২৪ জন। ভবন ধসে প্রাণহানির এ ঘটনায় সাভার থানার এসআই ওয়ালী আশরাফ বাদি হয়ে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ