1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দিনাজপুরে মন্দিরে হামলার দায় স্বীকার শরিফুলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৩ Time View

980দিনাজপুরের কাহারোলে ১০ ডিসেম্বর রাতে ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলা চালানোর সময় জনতার হাতে আটক শরিফুল ইসলাম সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার বিকেলে দিনাজপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ বলেন, রিমান্ডে থাকা শরিফুল কাহারোলে ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলা চালানোর ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ান রহিম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তিনি অনেক চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। আমরা সেই তথ্য যাচাই-বাচাই করে জঙ্গি দলটির সঙ্গে জড়িতদের আটককের চেষ্টা অব্যাহত রেখেছি।

প্রসঙ্গত, দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রাম ইসকন মন্দিরে ধর্ম সভা চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়। ইসকন মন্দিরে গুলি-বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে যাওয়ার সময় জনতা শরিফুল ইসলামকে আটক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ