1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১৭২ Time View

যুক্তরাজ্যের অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট(ওপিএম) সংসদীয় স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ প্রকল্পের পরামশর্ক হিসেবে নিয়োগ পেয়েছে।

রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর অনুমোদন দেয়। কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আলী হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ওভারসাইট বা এসপিও শীর্ষক এ প্রকল্প আওতায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত কমিটি এবং অনুমিত হিসাব সম্পর্কিত কমিটিকে কারিগরি সহায়তা দেবে ওপিএম। এতে ব্যয় হবে ২১ লাখ ৫৫ হাজার ৩৮২ ডলার।

উত্তরা আবাসিক শহর তৃতীয় প্রকল্পের আওতায় ৯ ও ১১ নম্বর ব্রিজ নির্মাণ কাজের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয় কমিটিতে। এ প্রকল্পে দুটি ব্রীজ নির্মাণে ২৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় হবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভেতরে লেক ও খালের উপর ব্রীজ নির্মাণ কাজের দরপ্রস্তাব অনুমোদন হয়েছে। এ প্রকল্পে তিনটি বিজ্র নির্মানে ৯৮ কোটি টাকা ব্যায় হবে বলে জানান উপ-সচিব।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ৫০ হাজার মে. টন গম ক্রয় করার দরপ্রস্তাব অনুমোদন করা হয়। এতে ব্যয় হবে ১২৪ কোটি ৯৭ লাখ টাকা। প্রতি টন গম কেনা হবে ৩০৩ দশমিক ৯ ডলারে। ভারতের মেসার্স এলএমজি ইন্টারন্যাশনাল এ গম আমদানি করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ