1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জিয়া দেশকে মিনি পাকিস্তান বানিয়েছিলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

817বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানিয়েছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা।

শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুকে খুনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে সবচেয়ে কলুষিত করেছিলেন। তিনি কুখ্যাত রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছিলেন। যারা পাকিস্তানের ভিসা নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন, জিয়াই তাদের ফিরিয়ে এনেছেন। তার কারণেই যুদ্ধপরাধের বিচার বন্ধ ছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বিএনপি নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচাতে সন্ত্রাস করছে। বাংলার মাঠিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে খালেদা জিয়ারও বিচার হবে বলে মন্তব্য করেন শেখ সেলিম।

এসময় তিনি পলাতক যুদ্ধপরাধীদের ফেরত দিতে পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ