1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি : অভিযুক্ত গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ১১৫ Time View

486মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় হেলপার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

তিনি জানান, ঢাকা-মানিকগঞ্জের একটি বাসে লাঞ্ছিত হন ঢাবির ওই ছাত্রী। পরে তিনি বাসের হেলপার মামুনের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মামুনকে গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ওই ছাত্রী নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল।

একপর্যায়ে বাসচালকের সহকারী মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। পরে ওই ছাত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ