1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বাড্ডায় ইউলুপের জায়গা খালি করতে অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৭ Time View

435 436রাজধানীর সড়কগুলোতে যানজট কমাতে ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপার সেতু বা ‘ইউলুপ’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি)। ইউলুপ নির্মাণের জন্য রাজধানীর বাড্ডায় ইতোমধ্যে জায়গা ক্রয় করেছে সরকার।

বুধবার বাড্ডায় ইউলুপের জন্য ক্রয়কৃত জায়গার উপর স্থাপিত দোকানপাট সরাতে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকাল থেকে মেরুল বাড্ডার ঢাকা সিএনজির বিপরীতের সড়ক থেকে দখলকৃত জায়গায় দোকান সরানোর এই অভিযান শুরু হয়।

পুলিশের বাড্ডা থানার ডিউটি অফিসার আলমগীর জানান, সকাল থেকে হাতিরঝিল কর্তৃপক্ষ, ডিএনসিসি, রাজউক এবং বাড্ডা থানা পুলিশ সেখানে (ঢাকা সিএনজির বিপরীতে) কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অভিযান চলছে।

সম্প্রতি ডিএনসিসির মেয়র আনিসুল হক গাজীপুর থেকে রাজধানীর হাতিরঝিল পর্যন্ত ২২টি ইউলুপ নির্মাণের পরিকল্পনার কথা জানান। যার ফলে রাজধানীতে যানজটের পরিমাণ কমে আসবে বলে জানানো হয়। ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ইউলুপের জন্য জায়গা নির্ধারণের কাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ