1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ভারতে পেট্রল-ডিজেলের দাম কমেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৫ Time View

387ভারতে দাম কমলো পেট্রল-ডিজেলের। পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ৫৮ পয়সা, আর ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ২৫ পয়সা। সোমবার মধ্যরাত থেকেই কার্যকরী হচ্ছে এই নতুন দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও টাকার দামের উপর ভিত্তি করেই পেট্রল-ডিজেলের দাম কমালো ভারত।

দাম কমার পর দিল্লিতে পেট্রলের দাম হবে ৬০ দশমিক ৪৮ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম হবে ৪৬ দশমিক ৫৫ টাকা প্রতি লিটার। হিন্দুস্থান পেট্রোলিয়াম, আইওসি, ভারত পেট্রোলিয়াম প্রতি মাসের ১ ও ১৬ তারিখ তেলের দাম পরিবর্তন করে। টাকার দামের উপর নির্ভর করে তেলের দাম বাড়ানো-কমানো হয়।

এর আগে ১৬ নভেম্বর একলাফে ৩৬ পয়সা বেড়েছিল পেট্রলের দাম। সেখানে ডিজেলের দাম অক্টোবর থেকে তিনবার বেড়েছে। ১৬ নভেম্বর শেষবার পেট্রলের দাম বেড়েছিল লিটারে ৮৭ পয়সা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম এবং টাকা ও ডলারের বিনিময় মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। যার প্রভাব পড়েছে জ্বালানির দামে। এই অবস্থা বজায় থাকলে আবার কমতে পারে দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ