1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১০৪ Time View

313সিটি কর্পোরেশনের নির্ধারিত রেট ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ বাস্তবায়নের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। রোববার  জাতীয় প্রেসক্লাবের সামনে  আয়োজিত এক গণসমাবেশে এ দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন,  ঢাকা শহরের ৭৭৫টি এলাকায় প্রতি স্কয়ার ফুটে ৪ থেকে ৩০ টাকা মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাড়ি মালিকরা কয়েকগুণ বেশি আদায় করছে সবখানে।

সমাবেশে জানানো হয়, হাতিরপুল এলাকায় একটি ৪০০ স্কয়ার ফুটের বাসা সিটি কর্পোরেশনের রেট অনুযায়ী মাসিক ভাড়া হয় ৪ হাজার ৮০০ টাকা। কিন্তু বাড়ির মালিক ভাড়াটিয়া থেকে আদায় করছে ২৬ হাজার টাকা।

ভাড়াটিয়াদের শহরে বাড়ি মালিকরা দিন দিন জুলুম করে বাড়ি ভাড়া বাড়াচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, ইচ্ছে মত বাড়ি ভাড়া বাড়ানো বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। তা না হলে আমরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলব।

সমাবেশে তিন দফা দাবি উত্থাপন হয়। দাবিগুলো  হল- সিটি কর্পোরেশনের নির্ধারিত রেট ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ কার্যকর করা। প্রতিটি বাড়ির হোল্ডিং নাম্বার ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট করে বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা এবং সিটি কর্পোরেশন/স্থানীয় সরকার/ সরকারের রাজস্ব বাড়ানো।

সংগঠনের সভাপতি সুলতান বাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা  কেন্দ্রীয় সদস্য মো. মোস্তফা ও হাবিবুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ