1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শৈলকুপায় কলেজছাত্রীসহ ২ জনের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

187ঝিনাইদহের শৈলকুপায় কলেজছাত্রীসহ ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দাহ গ্রামে ও বাহাদুরপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

জানা যায়, বড়দাহ গ্রামের নজরুল ইসলামের মেয়ে সীমা খাতুন (১৭) পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সীমা মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এদিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের ইসমাইল জোর্য়াদ্দারের ছেলে জসিম জোর্য়াদ্দার নিজ ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

জসিমের বাবা ইসমাইল জোর্য়াদ্দার বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। এই কারণে জসিম আত্মহত্যা করেছে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, আত্মহত্যার ঘটনায় শৈলকুপা থানায় দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ