1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

ভাঙ্গায় খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে খাদ্যে বিষক্রিয়ায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত ও অনিকা মালোর মৃত্যু হয়।

তারা হলো, বোন অনিতা মালো (১৩) এবং ভাই সুব্রত মালো (১০)। মা রেনু মালোকে (৫৭) গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত সুপ্র লাল মালোর স্ত্রী।

জানা যায়, রেনু মালো ও তার পরিবারের লোকজন শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এরপর রোববার দুপুর পর্যন্ত তারা ঘুম থেকে জেগে না ওঠায় আশপাশের লোকজন জড়ো হয়। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনিত হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুব্রত ও অনিকা মালোর মৃত্যু হয়।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ