1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৬৪ Time View

60দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। কারিগরি সমস্যার কারণে দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয় দুপুর ১২ টায়, যা বিকাল ৪ টায় শেষ হয়। লেনদেন শুরুতে কারিগরি ত্রুটির কবলে পড়লেও দিন শেষে ডিএসইতে সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)একই চিত্র লক্ষ্য করা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৩ কোটি টাকা।

রোববার ডিএসইতে মোট ৩১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৫টির,  কমেছে ৪৯ টির আর অপরিবর্তিত আছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৭২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ৯৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ