1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পিতৃত্বকালীন ছুটি নেবেন মার্ক জুকারবার্গ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২২১ Time View

6জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ দুই মাসের পিতৃত্বকালীন ছুটি নেবেন। কন্যাশিশুর জন্মের পর তিনি এই ছুটি নেবেন। বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং ক্ষমতাশালী এই নির্বাহী কর্মকর্তা শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মেধাবীদের জন্য পিতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করেছে। কিন্তু অনেক কর্মীই প্রতিযোগিতায় পেছনে পড়া অথবা পদোন্নতি বঞ্চিত হওয়ার ভীতি থেকে এসব সুবিধা নিতে চান না।

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যুক্তরাষ্ট্রের কর্মীদের বেতনসহ সর্বোচ্চ চারমাসের মাতৃত্বকালীন অথবা পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখেছে। কর্মীরা ছুটির পুরো অংশই একবারে অথবা আলাদা আলাদাভাবে নিতে পারেন।

এর আগে চলতি বছরের জুলাইয়ে মার্ক জুকারবার্গ ঘোষণা দেন, তিনি ও স্ত্রী প্রিসচিলা চ্যান কন্যা শিশুর আশা করছেন।

নিজের ফেসবুক পেইজে পোষা কুকুর বেস্ট ও একটি বেবি কেরিয়ারের ছবি দিয়ে জুকারবার্গ লিখেছেন, এটি খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের প্রিয় শিশুতোষ বই ও খেলনাও সংগ্রহ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ