1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

ইয়েমেনে ঘূর্ণিঝড়ে নিহত ২৬

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ২০৮ Time View

ইয়েমেনে চলতি মাসে ২টি আকস্মিক ঘূর্ণিঝড়ে ২৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির 5দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে ঘূর্ণিঝড়ের কারণে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির মূল ভূখ- থেকে ৩৫০ কিলোমিটার দূরে আরব সাগরের সকোট্রা দ্বীপে চলতি মাসে চাপালা এবং মেঘ নামের দু’টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। এ ছাড়া দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ শাবওয়া এবং হাদরামওতেও আঘাত হেনেছিল ঘূর্ণিঝড়।
ইউএন অফিস ফর দ্য কো-অরডিনেশন অফ হিউমেনিটারিয়ান এ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, দু’টি ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটিতে প্রায় ২৬ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে। শাবওয়া এবং হাদরামওতে প্রায় ৬ হাজার ৪০০ বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হওয়ায় গৃহহীন হয়েছে প্রায় দেড় হাজার মানুষ।
দ্য ওয়ার্ল্ড মেটেওরোলোজিকাল অর্গানাইজেশন জানিয়েছে, আরব উপদ্বীপে উষ্ণ ঘূর্ণিঝড়ের ঘটনা অস্বাভাবিক। আর পরপর দু’বার ঘূর্ণিঝড় তো একেবারেই অস্বাভাবিক ঘটনা। ওসিএইচএ জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো কমপক্ষে ১৭টি বিমানে করে ঘূর্ণিঝড়কবলিত এলাকায় মানবিক সাহায্য পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ