1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

শূন্য থালা হাতে শিক্ষকদের অবস্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ১৯৩ Time View

এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অংশ) দাবিতে আজ বৃহস্পতিবার শূন্য 2থালা নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অন্যান্য দিনের মতো আজও জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার ফুটপাতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। আজ লাগাতার এ কর্মসূচির ১৮তম দিন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, শূন্য থালা হাতে বুভুক্ষু মিছিল করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। তাঁরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাবেন।
গত ২৬ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরা। এর একদিন পর তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।
আজ তাদের সঙ্গে সংহতি জানান অধ্যাপক আনু মুহাম্মদসহ কয়েকজন। শিক্ষক-কর্মচারীদের এ আ​ন্দোলনে সাড়া না দেওয়ায় তাঁরা সরকারের তীব্র সমালোচনা করেন। এই শিক্ষক-কর্মচারীরা যাতে ন্যায্য দাবি নিয়ে ফিরতে পারেন সে জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা গত ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেন। এরপর থেকে তাঁরা আবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ