1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের শপথ ২০ নভেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ২১০ Time View

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নীতিশ 17কুমার। বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানে আগামী ২০ নভেম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে সেখানকার সবচেয়ে বড় উৎসব ছট পুজোর পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্য, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতা-নেত্রীরা উপস্থিত থাকতে পারেন।
এদিকে, নীতিশ-লালু-সোনিয়ার মহাজোট বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১৭৮টি আসন পেয়ে জয়লাভ করে। তারমধ্যে ৮০টি আসন পেয়ে একক বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), ৭১টি আসন পেয়ে দ্বিতীয় হয়েছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং কংগ্রেসের দখলে গেছে ২৭টি আসন। আর মাত্র ৫৮টি আসন পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিহারের নির্বাচনে মহাজোটের এই ফলাফলে দীর্ঘ কয়েক বছর পর আরজেডি এবং কংগ্রেস রাজনীতির মধ্যমণিতে চলে এল।
অন্যদিকে, বিহারের মন্ত্রিসভা গঠন নিয়ে তৎপরতা ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ মোট ৩৬ জন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারবেন। তার মধ্যে আরজেডি থেকে মন্ত্রী হতে পারেন ১৬ জন, জেডিইউ থেকে ১৫ জন এবং বাকি ৫ জন কংগ্রেস থেকে আসতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ