1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান

সু চির কাছে গোহারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ১৮৫ Time View

মিয়ানমারে বিরোধী দলের নেত্রী অং সান সু চির কাছে গোহারা হেরেছেন ক্ষমতাসীনেরা। স্বীকার করলেন চি উইন নামে ক্ষমতাসীন দলের এক জ্যেষ্ঠ সদস্যও। তাঁর মতে, ধরাছোঁয়ার বাইরে চলে গেছে সু চির গণতান্ত্রিক আন্দোলন।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় ধরনের জয় পেতে যাচ্ছে। দেশটির আইনসভার নিম্নকক্ষের প্রথম ৫৪টি আসনের মধ্যে ৪৯টি জিতেছে এনএলডি।

ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রভাবশালী সদস্যরা নির্বাচনে হেরে গেছেন।

রাজধানী নেপিডো থেকে চি উইন এএফপিকে বলেন, ‘আমাদের ইউএসডিপি গোহারা হেরেছে। এনএলডি জিতেছে। এটা আমাদের দেশের ভাগ্য। এনএলডি শাসন করুক। অং সান সু চিকে দায়িত্ব নিতে হবে। আমরা তাঁদের অভিনন্দন জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ