1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১৩৮ Time View

আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছে মিয়ানমার। স্বৈরাচার পদ্ধতিতে রাষ্ট্র শাসনের জন্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন দেশটির এই পদক্ষেপকে পরিস্থিতির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবল থেকে বের হয়ে আসতে নিজেদের ইমেজ পুনরুদ্ধারের অংশ হিসেবেই মিয়ানমার যুক্তরাষ্ট্রকে এ প্রস্তাব দিয়েছে।

মিয়ানমারে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র অ্যাড্রেইন নুজমান আমন্ত্রণপ্রাপ্তির কথা স্বীকার করেছেন। প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ জাতি সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও পর্যবেক্ষক দল পাঠাতে মিয়ানমার আমন্ত্রণ জানিয়েছে বলে জানান তিনি।

ওয়াশিংটন মিয়ানমারের এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে এ সময় জানান তিনি।

এপ্রিলের এই পার্লামেন্ট নির্বাচন গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে মিয়ানমারের আন্তরিকতার একটি বড় পরীক্ষা বলে এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

অর্ধশতকের সামরিক শাসনে এই প্রথমবার কোনো নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানালো মিয়ানমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ