1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

টাইটানিকের মেন্যু বিক্রি হল লাখ ডলারে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ১৮৭ Time View

আইসবার্গের ধাক্কায় ডুবে যাওয়ার আগে টাইটানিক জাহাজের ডিনারে যে মেন্যু দেয়া হয়েছিল 9তার একটি নিলামে তোলা হয়েছে। আটলান্টিক মহাসাগরে ১৯১২ সালের ওই দুর্ঘটনার আগে শেষ বারের মতো যেসব মেন্যু দেখে খাবারের অর্ডার দিয়েছিলেন এর যাত্রীরা তার একটিই হল নিলামে তোলা মেন্যুটি। যুক্তরাষ্ট্রে সেটি নিলামে তোলার পর দাম উঠেছে ১ লাখ ১৯ হাজার ডলার।
মেন্যুটি দেখে বোঝা যাচ্ছে, সে রাতের জাহাজটির প্রথম শ্রেণীর যাত্রীদের জন্যে খাবারের তালিকায় ছিল ঝিনুক, মাংসের টুকরো বা স্টেক, হাঁসের বাচ্চার রোস্টসহ ডিম, মাংস আর সবজির নানা আকর্ষণীয় পদ আর ওয়ার্ল্ডরফ পুডিংয়ের মতো কিছু মজাদার ডেজার্ট।
১৯১২ সালের ১৪ই এপ্রিল রাতে শুরু হয়ে ১৫ এপ্রিল ভোর পর্যন্ত কয়েক ঘণ্টা সময় লেগেছিল ওই সময়কার সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজটির উত্তর আটলান্টিক সাগরে নিমজ্জিত হতে।
এদিকে প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গাড়িতে খুন হয়েছিলেন সে গাড়ির নাম্বার প্লেটটিও নিলামে উঠেছে। জিজি-৩০০ নাম্বার খচিত ওই প্লেটটি বিক্রি হয়েছে এক লাখ ডলারে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ