1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মায়ানমারে ভোটের শেষ প্রস্তুতি চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ২২৫ Time View

মায়ানমারে সাধারণ নির্বাচনের একদিন আগে আজ শনিবার ভোটের চূড়ান্ত প্রস্তুতি চলছে। 5গত কয়েক দশক সেনা শাসনের পর এই নির্বাচনে বিরোধী নেত্রী অং সান সুকির দল ক্ষমতায় আসতে পারে বলে ধারণা করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। সুকির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টি পার্লামেন্টে বৃহত্তম দল হিসেবে আর্বিভূত হতে পারে। ফলে দেশটির রাজনীতিতে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। স্বাধীনতার পর থেকে মায়ানমারের রাজনীতিতে সামরিক বাহিনী প্রাধান্য বিস্তার করে আসছে।
প্রেসিডেন্ট থেইন সেইন জোর দিয়ে বলেছেন, তার সরকার ও শক্তিশালী সেনাবাহিনী ভোটের ফলাফলের প্রতি সম্মান জানাবে। ২০১১ সালে জান্তা শাসনের অবসানের পর সাবেক এ জেনারেল সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দেন। দেশটিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রথমবারের মত কর্তৃপক্ষ নির্বাচকদের নামের তালিকা কম্পিউটারাইজ করেছে। প্রেসিডেন্ট থেইন সেইন নির্বাচনে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
তবে পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। জাতিগত বিদ্রোহের কারণে কিছু এলাকায় ভোট অনুষ্ঠিত হবে না। পর্যবেক্ষকদের আশংকা, অনেক ভোটার বিশেষত যেসব এলাকার লোকজন অন্য এলাকায় গিয়ে কাজ করেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। মুদি দোকানি উইন মির বলেন, আমি এই সরকারকে পছন্দ করি না। তারা দুর্নীতিপরায়ণ। আমার বিশ্বাস, নির্বাচনে কিছুটা জালিয়াতি হবে। তবে, আমি মনে করি সুকি তাদের মতে হবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ