1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

ইসরাইল সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ২০১ Time View

ইসরাইল সৈন্যরা দখলকৃত ফিলিস্তিন ভুখন্ডে ৭২ বছরের এক বৃদ্ধা নারীকে নির্মমভাবে গুলি 8করে হত্যা করেছে। নিহতের পরিবার বলছে, তিনি পেট্রোল স্টেশনে গাড়িতে তেল ভরতে গিয়েছিলেন। আর ইসরাইলি বাহিনীর দাবি সেনাদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন ওই নারী। খবর আল-জাজিরার। খবরে বলা হয়, গতকাল শুক্রবার বিকালে পশ্চিম তীরের হেবরন এলাকার হালহুল শহরের একটি পেট্রোল স্টেশনে গাড়িতে তেল ভরতে গিয়েছিলেন থাওয়ারাত আশরাওয়ি। ইসরাইলি সেনারা এসময় তাকে গুলি করে।
এদিকে একই দিন ইসরাইলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি নিহত হয়। গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরাইলি সীমান্তে কয়েক ডজন ফিলিস্তিনি প্রতিবাদ করছিল। এসময় ইসরাইল বাহিনী ২৩ বছর বয়সী সালামেহ আবু জামাকে গুলি করে হত্যা করে। গাজার অন্যান্য এলাকাজুড়েও গতকাল সহিংসতা ঘটনা ঘটে।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা জানিয়েছেন, ইসরাইলি সেনারা কমপক্ষে ৩৮ জন ফিরিস্তিনি প্রতিবাদকারীকে আহত করেছে। তারমধ্যে ২৯ জনকে লক্ষ্য করে তাজা গুলি ছোড়া হয়। গত অক্টোবর মাস থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৭৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনা ও বসতিস্থাপনকারীরা। নিহতদের মধ্যে রয়েছে নিরস্ত্র প্রতিবাদকারী, পথচারীরাও। আর ফিলিস্তিনিদের হাতে নিহত হয়েছে ১০ জন ইসরাইলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ