1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

পুলিশ হত্যায় আইএসের দায় স্বীকার : সাইট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

ঢাকার কাছে আশুলিয়ার বারইপাড়ায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে এক পুলিশ 4সদস্যকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এমন তথ্য দিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’-এর ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার এক খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। সাইটের টুইটারেও একই তথ্য দেয়া হয়েছে।
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন পার্কের সামনের গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশী তল্লাশি চৌকিতে মুকুল হোসেন ও নূর আলম (২৮) নামে দু’জন পুলিশ সদস্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মুকুল হোসেনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় হাবিবুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকার গাবতলী এলাকায় তল্লাশির সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল দু’সপ্তাহ আগে। এরপর আশুলিয়ায় পুলিশ সদস্যের হতাহতের ঘটনা ঘটলো। এর আগে সাইট ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেলা এবং রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল।
এরপর শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেট দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছিল বলেও তারা খবর দেয়। তবে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী বরাবর এ ধরনের দাবি নাকচ করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ