1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

কয়েক সপ্তাহের উপোসী কুমিররা অবশেষে খেতে পেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ১৯৬ Time View

হন্ডুরাসের এক কুমীর খামারে ১০ হাজারেরও বেশি কুমির বেশ কয়েক সপ্তাহ না খেয়ে থাকার 8পর অবশেষে তাদের খেতে দেয়া হয়েছে। আমেরিকার অর্থ মন্ত্রণালয় প্রভাবশালী ওই খামার মালিকের সব সম্পদ বাজেয়াপ্ত করেছিল ৭ অক্টোবর।
ওই খামার মালিক হাইমে রোজেন্থাল, তার ছেলে ইয়ানি আর ভাগ্নে ইয়াঙ্কেলের বিরুদ্ধে অর্থ পাচার ও মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল এবং এই অভিযোগেই তাদের সব সম্পদ জব্দ করা হয়।
ওই খামারে কুমিরের চামড়া ও মাংসের জন্য কুমির প্রজনন করানো হতো।
কুমিরগুলো প্রায় এক মাস না খেয়ে আছে এ খবর ছড়িয়ে পড়ার পর হন্ডুরাসের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি বন সংরক্ষণ সংস্থা কুমিরগুলোর খাবার জন্য দেড় হাড়ার কিলোগ্রাম মুরগি দান করে।
কিন্তু খামারের কর্মচারীরা তাদের একমাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কুমিরগুলোকে খাওয়াতে অস্বীকার করে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর বের হয়।
ওই সংস্থা ফরেস্ট কনজারভেশান ইন্সটিটিউট জানায় তারা কর্মচারীদের সঙ্গে একটা সমঝোতায় আসার চেষ্টা করছে।
ইতোমধ্যে মঙ্গলবার ঘোষণা করা হয় যে স্থানীয় একটি খামার যারা কুমির খামারের জন্য খাবার সরবরাহ করে থাকে তারা ওই খামারের অভুক্ত কুমির এবং সিংহদের খাবার জন্য ২ টন পরিমাণ গরুর নাড়িভুঁড়ি সরবরাহ করে। তারাই উদ্যোগী হয়ে কুমিরগুলোকে গরুর নাড়িভুঁড়ি এবং মুরগি খেতে দেয়।
খামারের পরিচালক বলছেন এই খাবারে ১০ হাজার কুমিরের দু-তিন দিন চলে যাবে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ