1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

তাইওয়ান-চীনের প্রেসিডেন্ট ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ১৫০ Time View

চীন ও তাইওয়ানের প্রেসিডেন্টদের মধ্যে প্রথমবারের মতো দেখা হতে যাচ্ছে। ঐতিহাসিক এই 7ঘটনাটি ঘটতে যাচ্ছে আগামী শনিবার, সিঙ্গাপুরে।
তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই আলোচনার একমাত্র উদ্দেশ্য হল তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি স্থাপন করা। চীন থেকেও বৈঠকটির খবর নিশ্চিত করা হয়েছে।
তাইওয়ান ১৯৪৯ সালে মূল ভূখণ্ড চীন থেকে আলাদা হবার পর গত ছেষট্টি বছরে একবারের জন্যও মুখোমুখি হননি দুদেশের প্রেসিডেন্ট। ফলে দুই প্রেসিডেন্টে মধ্যে একটুখানি সাক্ষাৎ, সামান্য কুশলাদি বিনিময়ই যে ইতিহাসের জন্ম দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য এ বৈঠকের পর কোনো চুক্তি যে হবে না সেটা আগেই স্পষ্ট করা হয়েছে।
তাইওয়ানের মুখপাত্র জানাচ্ছেন, বৃহস্পতিবারই একটি সংবাদ সম্মেলন করে এই বৈঠকে যোগ দেয়ার ব্যাপারে নিজ তরফের ব্যাখ্যা তুলে ধরবেন প্রেসিডেন্ট মা ইং জিউ।
তাইওয়ান স্বশাসনে যাবার পর থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র বলেই মনে করে। কিন্তু চীনের দাবি দ্বীপটি তাদেরই অংশ। চীন মনে করে তাইওয়ান একদিন চীনের সাথে আবারও মিলে মিশে যাবে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ