1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ নরওয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ১৯৬ Time View

চলতি বছর ফের বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হিসেবে বিবেচিত হয়েছে নরওয়ে। এ নিয়ে 10টানা ৭ বছর ধরে তালিকার শীর্ষ স্থানটি দখল করে রেখেছে স্ক্যান্ডিনেভিয়ার এ দেশটি।
মোট ১৪৫২টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে সোমবার ‘প্রসপারেটি ইনডেক্স-২০১৫’ বা বিশ্বের সেরা সমৃদ্ধশালী দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থনীতি, শিক্ষা, ব্যাক্তি স্বাধীনতা ও স্বাস্থ্যসহ মোট আটটি দিক বিবেচনা করে এ তালিকা প্রস্তত করা হয়েছে বলে ‘দা ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকাটি জানিয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড এবং তৃতীয় স্থানে ওঠে এসেছে ডেনমার্ক। তালিকার চার ও পাঁচে রয়েছে নিউজিল্যান্ড ও সুইডেন। শীর্ষ দশের বাকি পাঁচটি দেশ হচ্ছে যথাক্রমে কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফিনল্যান্ড ও আয়ারল্যান্ড।
বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ তালিকার সেরা দশে পৌঁছুতে ব্যর্থ হয়েছে। এবার যুক্তরাষ্ট্রকে ১১তম এবং তার সুহৃদ ব্রিটেনকে ১৫তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
চলতি বছর এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর। তারা উঠে এসেছে তালিকার ১৭তম স্থানে।
এ বছর বিশ্বের সবচেয়ে কম সমৃদ্ধাশালী দেশ হিসেবে বিবেচিত হয়েছে আফ্রিকা মহাদেশের অন্যতম দরিদ্র দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এ তালিকার অন্য চারটি দেশ হচ্ছে আফগানিস্তান, হাইতি ও চাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ