1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

তারা নাম পাল্টে হত্যাকান্ড করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাম্প্রতিক হত্যাকান্ড যে নামেই ঘটানো 3হোক, তারা আগে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তারা নাম পাল্টে এসব হত্যাকান্ড করে যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় এরা সবাই জামায়াত শিবিরের রাজনীতিতে বিশ্বাসী। সেখান থেকে কেউ আনসারউল্লাহ বাংলাটিম হচ্ছে কেউ আইএস হচ্ছে আবার কেউবা অন্য জঙ্গি সংগঠনের নাম করে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে মিলাদ মাহফিল শেষে তিনি একথা বলেন। এসময় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, হাজী সেলিম, জাতীয় চারনেতার আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডনে বসে খালেদা জিয়া গুপ্তহত্যা চালাচ্ছেন মর্মে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য যথার্থ। তবে লন্ডনে বসে হোক, আর যেখানে বসেই ষড়যন্ত্র হোক, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, অনেক দেশের সঙ্গেই আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। তাই এসব বিষয়ে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনেই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যার পলাতক আসামিদের ফিরেয়ে আনার ব্যাপারে যা বলেছেন তাই-ই চূড়ান্ত। সে অনুযায়ী চেষ্টা চলছে বলে জানান তিনি। দুই বিদেশী হত্যাকাণ্ডে সম্পর্কে তিনি আরও বলেন, সব দেশেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। তারপরেও বাংলাদেশের আইনশৃংখলা পরিস্থিতি ভালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ