1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

রাজাকারদের গাড়িতে পতাকা উঠাতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ১৮৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘রাজাকারদের গাড়িতে আর লাল-সবুজের পতাকা ওঠানোর সুযোগ দেওয়া হবে না।’

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় গজারিয়া থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির বিএনপির কাঁধে ভর করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধীচক্র গোলাম আজম ও তার সহযোগীদের বাঁচাতে বিএনপি মদদ দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম গ্রহণ করেছে সরকার। যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যও কাজ করছে সরকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে গোলাম আজম, সাঈদী, সাকা চৌধুরীসহ একাধিক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং বিচার কার্যক্রম শুরু করার পর বর্তমানে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে।’

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো.শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সংরক্ষিত মহিলা এমপি মমতাজ বেগম, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো.আছাদুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-ের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ‘পুলিশ সততার সঙ্গেই তদন্ত কাজ করে যাচ্ছে।’

এর আগে সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী গজারিয়া থানার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ