1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

লালুর দলকে ‘জাদুটোনার দল’ বললেন মোদি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ১৮৮ Time View

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারণায় নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার বিরোধী মহাজোটকে একহাত নিয়েছেন। তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) ‘রাষ্ট্রীয় জাদুটোনা দল’ বলে ব্যঙ্গ করলেন। খবর দ্য হিন্দুর।

এভাবে ‘জাদুটোনার দল’ বলে আখ্যায়িত করার কারণ একটি ভিডিও ক্লিপিংস। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মহাজোটের নেতা বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এক তান্ত্রিকের সঙ্গে সলাপরামর্শ করছেন।

সেই সূত্র ধরে বিহারের মারহাউরায় নির্বাচনী জনসভায় গতকাল রোববার মোদি বলেন, ‘আমি আগে জানতাম মহাজোটে তিনটি দল আছে। সেগুলো হলো জনতা দল (সংযুক্ত), আরজেডি ও কংগ্রেস। এখন দেখলাম তাদের সঙ্গে নতুন একজন যোগ হয়েছে। তিনি হলেন তান্ত্রিক (জাদুকর)।’

মোদি বলেন, ‘জাদুটোনা করে গণতন্ত্র চলে না। গণতন্ত্র চলে জনগণের দ্বারা। এক তান্ত্রিক কি তরুণদের উন্নতির জন্য কিছু করতে পারে?’

আগামী ছয় দিন মোদি থাকবেন বিহারে। মোট ১৭টি জনসভায় তিনি যোগ দেবেন।

বিহারে বিজেপিকে ঠেকাতে জনতা দল (সংযুক্ত), আরজেডি ও কংগ্রেস যে জোট বেঁধেছে, সেটির নাম দেওয়া হয়েছে ‘মহাগটবন্ধন’। মোদি ওই জোটকে ‘মহাস্বার্থবন্ধন’ বলে আখ্যা দেন।

মোদি গতকাল চারটি নির্বাচনী সভায় বক্তব্য দেন। এসব সভায় তিনি বিহারের জন্য ছয় দফা উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। এর মধ্যে আছে প্রতি গ্রামে বিদ্যুৎ, প্রতি পরিবারের জন্য পানি, সবার জন্য রাস্তা, সব শিশুর জন্য শিক্ষা, বেকারদের জন্য কাজ এবং সব বয়স্ক মানুষের জন্য ওষুধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ