1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

জ্বালানি তেলের মূল্য একমাসে দু’বার বাড়ালো চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ১২৪ Time View

বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি পাওয়ার কারণে এক মাসে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করল চীন। মূল্য বৃদ্ধির অংশ হিসেবে চীনে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৬ শতাংশ। ডিজেলের ক্ষেত্রেও ৭ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়েছে।

ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী তেলের মূল্য বেড়ে গেছে। এর প্রভাবেই চীন মূল্যবৃদ্ধি করতে বাধ্য হল বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে চীনের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া এর মাধ্যমে স্থানীয় তেল পরিশোধনকারীদের বিপুল ক্ষতি পোষানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে চীনে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চীন সরকারকে এ ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন বলে মনে হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ