1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কলকাতার পুজোতে আনন্দের মাঝেই বিষাদের সুর!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ১৭৫ Time View

মহাঅষ্টমির আজ বুধবার সকাল থেকেই উৎসবে গা ভাসিয়ে দিয়েছে শহর কলকাতা। সকাল 11৬টার পর থেকেই বিভিন্ন জায়গায় পুজো শুরু হয়েছে। মন্ডপে মন্ডপে মানুষের ভিড়ও চোখে পড়ছে৷ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বড়দের হাত ধরে রাস্তায় ছোটরাও৷ তাদের উৎসাহই সবথেকে বেশি৷পুলিসি নিরাপত্তা রয়েছে৷আবহাওয়াও বাদ সাধেনি৷ গোটা পুজোতেই আবহাওয়া ভাল৷নতুন জামা-জুতো পরে রাস্তায় বেরিয়ে পড়েছেন বহু মানুষ৷বাইরে যাঁরা চাকরি করেন, তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কলকাতায় এসে গেছেন৷হাওড়া স্টেশন, বিমানবন্দরে প্রচুর মানুষের ভিড়৷ অনেকে আবার কলকাতা ছেড়ে বাইরেও যাচ্ছেন৷
পুজোয় সবার সঙ্গেই মেতে উঠেছেন তারকারাও৷তাঁরাও পরিবারের সঙ্গে রাস্তায়৷ কিন্তু এরই মাঝে বেআইনি ভাবে বিদ্যুৎ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ২১৮৪টি পুজো কমিটিকে জরিমানা করল৷ গোটা পশ্চিমবঙ্গে বন্টন সংস্থার আঞ্চলিক এবং ডিভিশনাল অফিসগুলির এবারে ৫৭৮০টি পুজো প্যান্ডেল পরিদর্শনে করেছে বলে সংস্থার প্রেস বিবৃতিতে জানানা হয়েছে৷তাদের নজরে এসেছে ১০,২৪১ কেভি বেআইনি ভাবে নেয়া বিদ্যুৎ নিয়েছে বিভিন্ন পুজো মন্ডপগুলি৷মন্ডপে মন্ডপে এখন ঢাকের বোল উৎসবের অন্য মাত্রা এনে দিয়েছে৷
মন বলছে, আগামী কয়েকটা দিন সব ভুলে থাকতে হবে৷ কোনও কিছু নিয়ে মাথা ঘামানো নয়৷শুধুই উৎসবে মেতে ওঠা৷ উৎসব মানে ঘরে ফেরা৷ কিন্তু সব কিছুর মাঝেই এই বিপত্তিতে মাথায় হাত পুজো কর্মকর্তাদের। কারণ দোষী পুজো কমিটিগুলিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে জরিমানা করা হয়েছে মোট ৪০ লাখ ৪৯ হাজার টাকা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ