1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

জার্মানির নতুন প্রেসিডেন্ট জোয়াকিম গুক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৪৪ Time View

জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পূর্ব জার্মানির গণতন্ত্রপন্থী মানবাধিকার কর্মী জোয়াকিম গুক। গত রোববার তিনি বিপুল ব্যবধানে বিজয়ী হন।

৭২ বছর বয়সী এই নেতা জার্মানির বড় দলগুলোর বেশিরভাগের সমর্থন পেয়েছেন যদিও তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

পার্লামেন্টের স্পিকার নরবার্ট লামার্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট মনোনয়নে ভোট পড়েছে ১ হাজার ২৩২টি যার মধ্যে ৯৯১টি ভোট পেয়েছেন জোয়াকিম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কমিউনিস্ট বামপন্থী দলের প্রার্থী বেট ক্লারসফেল্ড পেয়েছেন ১২৬ ভোট। তার পরবর্তী অবস্থানে থাকা কট্টর ডানপন্থী দল এপিডি’র প্রার্থী অলাফ রোজ পেয়েছেন মাত্র ৩ ভোট। তবে ভোটার সময় ১০৮ জন ভোটার ভোট দানে বিরত থাকেন।

গুক প্রথম জীবনে ছিলেন ভিন্নমতাবলম্বী গির্জার একজন যাজক। তিনি তৎকালীন পূর্ব জার্মানির কমিউনিস্ট শাসনের বিরোধিতা করেছিলেন। ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিকরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

জোয়াকিম গুক এমন একজন ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হলেন অথচ তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু তিনি মূলধারার রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমর্থন লাভে সমর্থ হয়েছেন।

প্রেসিডেন্ট জোয়াকিম গুক তার পূর্বসূরি ক্রিসটিয়ান ভুলফের স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, দুর্নীতি ক্যালেঙ্কারির দায়ে গত মাসে পদত্যাগ করেন ক্রিসটিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ