1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

মর্টারের গোলায় সোমালিয়ায় ৬ শরণার্থী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৬৩ Time View

সোমালিয়ায় মর্টারের গোলা বিস্ফোরিত হয়ে ৬ ব্যক্তি নিহত হয়েছেন। রাজধানী মোগাদিসুর প্রেসিডেন্সিয়াল প্যালেসের অদূরে অবস্থিত শরণার্থী শিবিরে একটি মর্টারের গোলা আঘাত হানলে একই পরিবারের চার সদস্যসহ ছয় শরণার্থী নিহত হন।

মর্টার হামলার জন্য কারা দায়ী তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে মোগাদিসুর পশ্চিমা সমর্থিত সরকার এর জন্য বিদ্রোহী আল-সাবাব যোদ্ধাদের দায়ী করেছে।

আল সাবাব কিছুদিন আগে রাজধানী মোগাদিসুর নিয়ন্ত্রণ হারালেও দেশটির দক্ষিণাঞ্চলসহ সোমালিয়ার বিস্তীর্ণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

আবদু ওয়াহিদ মোহামেদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান মর্টারের গোলাটি শরণার্থী শিবিরের একটি তাঁবুর ওপর পড়লে তাঁবুতে অবস্থানরত এক দম্পতি তাদের দুই শিশু সন্তানসহ নিহত হন। এছাড়া অপর একটি গোলা বিস্ফোরিত হয়ে অপর দুই বেসামরিক ব্যক্তি নিহত হন।

সোমালিয়ায় মোতায়েন আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র প্যাডি আনকুন্ডা মর্টার বিস্ফোরণে ছয় বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার খবর সত্যতা স্বীকার করেন। এছাড়া কোনো মর্টারের গোলা প্রেসিডেন্ট প্যালেসের ভেতর বিস্ফোরিত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ