1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

ভুটানি রাষ্ট্রদূতের চিলমারী নদীবন্দর পরিদর্শন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৭৯ Time View

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ কেজাং বলেছেন, ব্রহ্মপুত্র নদের নৌ-রুট ব্যবহার করে বাংলাদেশ-ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ সম্ভব।

ফের চালুর উদ্দেশ্যে সোমবার কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী ঐতিহাসিক চিলমারী নদীবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

রাষ্ট্রদূত সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহ ঘুরে দেখেন। পরে চিলমারী-রমনা রেলওয়ে স্টেশন এবং ভাসমান জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

ভূটানের রাষ্ট্রদূত বলেন, ‘নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নৌবন্দরটি আবারও পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব।’

তিনি বলেন, ‘ভুটানের সঙ্গে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য চলছে। এ নৌবন্দরটি ফের চালু হলে সার্কভুক্ত দেশগুলোতে নদীপথে পণ্য পরিবহন সহজ হবে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে।’

তিনি আরও বলেন, ‘ভুটান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পণ্য পরিবহনে নৌপথকেই বেশি গুরুত্ব দিচ্ছে তার সরকার। সে লক্ষ্যে ভুটান সরকার কাজ করে যাচ্ছে।’

ভুটানের রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী স্যাংগে ও ভুটানের কমার্সিয়াল অ্যাটাশে বাপ তেজাং দর্জি, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মানজারুল মান্নান ও চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ