1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১ দফা দাবিতে বিমানকর্মীদের অবস্থান ধর্মঘট ২১ মার্চ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১১৫ Time View

সংস্থার পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এক দফা দাবি আদায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদের মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমাবেশে বিমানের বিভিন্ন পর্যায়ের ৫-৬’শ কর্মকর্তা-কর্মচারী যোগ দেন।

সোমবার বিকেল ৩টার দিকে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’ ব্যানারে বলাকা ভবন চত্তরের সামনে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিমান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহজাহান তার বক্তৃতায় সময় থাকতে বিমানের পরিচালনা পর্ষদ ভেঙে
দেওয়ার দাবি জানান। একই দাবি তোলেন অন্য নেতারাও।

পরে ১দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ২১মার্চ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বলাকা ভবন লাউঞ্জে অবস্থান ধর্মঘটের নতুন এ কর্মসূচি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’র ব্যানারে সম্প্রতি এ আন্দোলন করছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ঐক্য পরিষদ ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এ সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় ঐক্য পরিষদ মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ