1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মঙ্গলবার বার্জার পেইন্টের শেয়ার স্পট মার্কেটে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১৬৮ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্ট কোম্পানির শেয়ার মঙ্গলবার থেকে স্পট মার্কেটে ব্লক/ওড লটে লেনদেন শুরু হবে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির শেয়ার ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে।

উল্লেখ্য, শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ।

২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ এপ্রিল বেলা সাড়ে ১০ টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৪ পয়সা।

২০১১ সালের সমাপনী বছরে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৭২ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা যা তার আগের বছর ছিল ৭০ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ