1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

তুরস্কের নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ১৩৪ Time View

ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির কারণে তুরস্কের সব নাগরিককে সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে তুর্কি সরকার। এছাড়া আগামী বৃহস্পতিবার দামেস্কে তুর্কি কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবার কার্যদিবস শেষে দামেস্ক দূতাবাসে কনস্যুলেট কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে দেশটির আরেক শহর আলেপ্পোতে অবস্থিত কনস্যুলেট অফিস খোলা থাকবে।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রিচেপ তাইয়েপ এরদোগান তুরস্ক সীমান্ত এলাকায় একটি ‘সেফ জোন’ করার পরামর্শ দিয়েছেন। এ এলাকায় ইতোমধ্যে বহু মানুষ আশ্রয় নিয়েছে।

তুরস্ক বলছে, গত কয়েক দিনে তাদের সীমান্তে শরণার্থীদের আগমন ব্যাপক হারে বেড়ে গেছে। এ যাবত ১৪ হাজার ৭শ’ মানুষ সীমান্তে আশ্রয় নিয়েছে এবং প্রতিদিন এক হাজার মানুষ এসে যোগ দিচ্ছে বলে জানিয়েছে তুরস্ক সরকার।

দামেস্কে তুরস্কের কনস্যুলেট বন্ধের ঘোষণা এমন সময়ে এলো যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী আন্দোলনের এক বছর পূর্ণ হলো।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছরের মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ যাবত ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, সিরিয়াতে বিরোধীদের ওপর সরকারের দমন-পীড়নের মাত্রা বেড়ে যাওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার দামেস্ক দূতাবাস থেকে সব কূটনীতিক ও কর্মকর্তাদের প্রত্যাহার করেছে সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ