1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

লঞ্চ ডুবি: টুকরো চিঠি উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ১৩৬ Time View

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে উদ্ধার হওয়া লঞ্চের কেবিন থেকে একটা টুকরো চিঠি পাওয়া গেছে।

সদর উপজেলার চরমশুর গ্রাম সংলগ্ন মেঘনার পাড়ে ভিড়িয়ে রাখা লঞ্চের কেবিনে থেকে গণমাধ্যম কর্মীরা বৃহস্পতিবার দুপুরে এই টুকরো চিঠিটি উদ্ধার করেন।

টুকরো চিঠিতে লেখা রয়েছে- ‘প্রিয় ইশিতা আপু, ভাল আছ নিশ্চয়ই। তুমি তাড়াতাড়ি দেশে (গ্রামের বাড়ি) আস। কয়েকদিন পরই তোমার জন্ম দিন। তবে উপহার দিতে পারবো না। পিঠা খেয়ে যেও। জন্মদিন উপলক্ষে তোমার জন্য ড্রেস কেনা হয়েছে। পছন্দ হবে। গোলাপি কালার।’

টুকরো চিঠিতে আরও উল্লেখ করা আছে- ‘কোরআন শরিফের ১০ পাড়া পড়া হয়েছে। সামনে পরীক্ষা, আমার জন্য দোয়া করো। আশাকরি, ভাল ফলাফল করতে পারবো।’

সাংবাদিকরা জানান, উদ্ধার করা চিঠিটির অর্ধেক অংশ ছেঁড়া থাকায় লেখকের নাম জানা যায়নি।

তবে লঞ্চের কেবিনে গোলাপি রঙের জামা পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, চিঠির লেখক/লেখিকা অল্পবয়েসী কোনো ছেলে অথবা মেয়ে। সে লঞ্চের কেবিনে ছিল। ডুবে যাওয়ার পর সে আর বেঁচে নেই।

এছাড়া একই কেবিন থেকে মো. জুম্মন হোসেন নামে এক তরুণের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রটির নম্বর-২৬৯৩৬২৩৬৯৮১৫৩। ঠিকানা- বাড়ি নং ৪০৯, বি মাটির মসজিদ, খিলগাঁ-১২১৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ