1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

থাইল্যান্ডের একটি আদালত কম্পিউটার ক্রাইম অ্যাক্ট লঙ্ঘন ও দেশটির নৌবাহিনীকে অবমাননার অভিযোগ থেকে দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে। ছুতিমা সিদাসাথিয়ান ও অস্ট্রেলিয়ান নাগরিক অ্যালান মরিসনের মানব পাচারের ওপর করা একটি প্রতিবেদনে ঐ দুই সাংবাদিক একটি বাক্য লেখেন যার জন্য তাদের কারাভোগের সম্ভাবনা তৈরি হয়েছিল। রয়টার্স বার্তা সংস্থাকে উদ্ধৃত করা একজন বেনামি মানবপাচারকারির বরাত দিয়ে বলা হয়েছিল থাইল্যান্ডের নৌবাহিনী পাচার ঠেকাতে কাজ না করার জন্য অর্থ গ্রহণ করেছে। তবে রয়টার্স বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি। রয়টার্স এবং ফুকেটান, মিয়ানমার ও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের পাচারের কাজে থাইল্যান্ডের সম্পৃক্ততার বিষয়ে প্রথম প্রতিবেদন তৈরি করে। তারপর থেকেই দক্ষিণপূর্ব এশিয়ায় যে পথ দিয়ে মানুষজন মালয়েশিয়াতে যাচ্ছিল সেই পথ সংলগ্ন জঙ্গলের মধ্যে ক্যাম্প ও নৌকায় হাজার হাজার মানুষের দুর্বিষহ অবস্থায় আটকে পরার খবর প্রকাশ পায়। ফুকেট থেকে বিবিসির সংবাদদাতা জনাথন হেড বলছেন ছুতিমা নামে একজন সাংবাদিকের থাই নৌবাহিনীর কিছু কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক ছিল। তাদের কাছ থেকেই তিনি শুনেছিলেন মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদের একটি বড় অংশ থাইল্যান্ডের আন্দামান উপকূলে আসছে। আদালতের বাইরে ছুতিমা বলেন এই রায় থাইল্যান্ডে মানুষের বাক-স্বাধীনতার ও গণমাধ্যমের স্বাধীনতার পথে একটি বড় পদক্ষেপ। সূত্র : বিবিসি বাংলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৯ Time View

থাইল্যান্ডের একটি আদালত কম্পিউটার ক্রাইম অ্যাক্ট লঙ্ঘন ও দেশটির নৌবাহিনীকে অবমাননার অভিযোগ থেকে দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে। ছুতিমা সিদাসাথিয়ান ও অস্ট্রেলিয়ান নাগরিক অ্যালান মরিসনের মানব পাচারের ওপর করা একটি প্রতিবেদনে ঐ দুই সাংবাদিক একটি বাক্য লেখেন যার জন্য তাদের কারাভোগের সম্ভাবনা তৈরি হয়েছিল।asldlaskdakdo
রয়টার্স বার্তা সংস্থাকে উদ্ধৃত করা একজন বেনামি মানবপাচারকারির বরাত দিয়ে বলা হয়েছিল থাইল্যান্ডের নৌবাহিনী পাচার ঠেকাতে কাজ না করার জন্য অর্থ গ্রহণ করেছে। তবে রয়টার্স বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি।
রয়টার্স এবং ফুকেটান, মিয়ানমার ও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের পাচারের কাজে থাইল্যান্ডের সম্পৃক্ততার বিষয়ে প্রথম প্রতিবেদন তৈরি করে।
তারপর থেকেই দক্ষিণপূর্ব এশিয়ায় যে পথ দিয়ে মানুষজন মালয়েশিয়াতে যাচ্ছিল সেই পথ সংলগ্ন জঙ্গলের মধ্যে ক্যাম্প ও নৌকায় হাজার হাজার মানুষের দুর্বিষহ অবস্থায় আটকে পরার খবর প্রকাশ পায়।
ফুকেট থেকে বিবিসির সংবাদদাতা জনাথন হেড বলছেন ছুতিমা নামে একজন সাংবাদিকের থাই নৌবাহিনীর কিছু কর্মকর্তার সাথে ভালো সম্পর্ক ছিল। তাদের কাছ থেকেই তিনি শুনেছিলেন মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদের একটি বড় অংশ থাইল্যান্ডের আন্দামান উপকূলে আসছে।
আদালতের বাইরে ছুতিমা বলেন এই রায় থাইল্যান্ডে মানুষের বাক-স্বাধীনতার ও গণমাধ্যমের স্বাধীনতার পথে একটি বড় পদক্ষেপ। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ