1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ১৯৯ Time View

ঢাকা জেলার ধামরাই ও সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ধামরাইর পাচাইল ও আশুলিয়ার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।iaushdas
পুলিশ জানায়, ভোরে ধামরাইয়ের পাচাইল থেকে কালামপুরগামী একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভটভটি জয়পুরায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মজিবর রহমান মজিদ (৪৫) ও হারাধন সরকার (৪৮) নামে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে। অপরদিকে একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় ইটভর্তি ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ