1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

পেঁয়াজের দাম বাড়ছে কেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ১৯৭ Time View

ঢাকা: দেশের বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকার ওপরে। গত এক সপ্তাহে অতি প্রয়োজনীয় এই নিত্য পণ্যটির দাম বেড়েছে শতকরা ষাট ভাগের বেশী। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দাম লাগামের মধ্যে আনতে এরই মধ্যে সরকারিভাবে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।sdaw

কিন্তু দেশের নিজস্ব উৎপাদন থাকা স্বত্বেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কেনইবা প্রয়োজন হচ্ছে সরকারি হস্তক্ষেপের?

চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের আড়ৎদার বিশ্বজিৎ দে বলছেন, গত সপ্তাহেও ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু যখনই ভারতের গণমাধ্যমে বলা হল দেশটিতে পেঁয়াজের দাম বেড়েছে তার পরদিন থেকেই বাংলাদেশে কেজিতে দশ থেকে পনের টাকা বাড়িয়ে দেয়া হল বলে উল্লেখ করছেন মি. দে।

তিনি আরো বলেন, চট্টগ্রামের পেঁয়াজের পাইকারি বাজারের প্রায় পুরোটাই ভারতের উপর নির্ভরশীল।

এখানে উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশে ভোগ্যপণ্যের সবচাইতে বড় পাইকারি বাজারটিই রয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে এবং দেশটির আমদানি-কারকেরাও এই খাতুনগঞ্জ ভিত্তিক ব্যবসাই করে থাকেন।

বাংলাদেশে যদিও নিজস্ব পেঁয়াজের উৎপাদন আছে কিন্তু তা অভ্যন্তরীণ চাহিদার তুলনায় খুবই নগণ্য। ফলে অনেক নিত্য পণ্যের মতো এই পণ্যটির জন্যও আমদানির ওপর নির্ভর করতে হয় এবং দেশের পেঁয়াজের বেশীরভাগ চাহিদাই মেটায় ভারত। -বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ