1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সুইজারল্যান্ডে দুর্ঘটনায় ২২ শিশুসহ নিহত ২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২
  • ১৫৮ Time View

সুইজারল্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে নিহতদের বহনকারী একটি যাত্রীবাহী বাস একটি সড়ক সুরঙ্গের দেয়ালে আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সুইস-ইতালিয়ান সীমান্তের নিকটবর্তী সুইজারল্যান্ডের ভেলেইস ক্যান্টোনে সংঘটিত এই দুর্ঘটনায় বাসটির আরোহী অপর ২৪ শিশু আহত হয়।

প্রতিবেশী বেলজিয়াম থেকে আসা শিশুরা সুইজারল্যান্ডে ছুটি কাটিয়ে এই বাসে করে দেশে ফিরে যাচ্ছিল বলে জানায় সংবাদমাধ্যম। দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন।

বাসটির আরোহী শিশুরা মূলত বেলজিয়ামের লমেল এবং হেভারলি গ্রামের বাসিন্দা বলে জানায় সংবাদমাধ্যম। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন আরোহী ছিল।

আহত যাত্রীদের হেলিকপ্টারে করে বার্ন এবং নিকটবর্তী লওসানে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ