1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

‘বাংলাদেশেও অভিবাসীদের গণকবর থাকতে পারে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ২০৫ Time View

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় শনিবার নতুন করে এক গণকবরের সন্ধান পাওয়ার পর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ‘বাংলাদেশেও একই ধরনের গণকবর থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন’।erfse
অভিবাসীদের অধিকার বিষয়ক সংগঠন কারাম এশিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চলের সমন্বয়ক, হারুন অর রশিদ বলছেন, ‘যেসব কেইস স্টাডি আমরা করেছি তাতে দেখা গেছে কোন কোন ক্ষেত্রে ট্রাফিকাররা ভিক্টিমদের থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া নিয়ে আসে নাই’
তিনি বলছেন, ‘আমরা অভিবাসীদের জন্য যে হটলাইন চালু করেছি সেখানে এখনো যারা নিখোঁজ তাদের আত্মীয়রা জানাচ্ছেন তাদের কাছে মানব পাচারকারীরা মুক্তিপণ চেয়ে কল দিচ্ছে। আত্মীয়রা তাদের মধ্যে দুজনকে মেরে ফেলার খবরও দিয়েছে’
তাদের গন্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মি. রশিদ।
তিনি আরা সন্দেহ করছেন, বাংলাদেশেই হয়ত তাদের কাছ থেকে মুক্তিপণ সংগ্রহ করা হয়েছে। মালয়েশিয়াতেও আরো গণকবর পাওয়া যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন।
তার মতে, ‘এতগুলো গনকবর আবিষ্কারের পরও ঐ অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনী মানব পাচারকারীদের বিচার আওতায় আনতে পারেনি। কারণ তার জন্য যে পরিমাণ আঞ্চলিক সহযোগিতা দরকার তা হয়নি’
গতকাল শনিবার মালয়েশিয়ার পেরলিস প্রদেশে যে গণকবর পাওয়া গেছে তাতে ২৪টি মৃতদেহ ছিল।
তবে এগুলো কি মিয়ানমারের নাগরিকদের নাকি বাংলাদেশীদের, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এই এলাকার কাছেই গত মে মাসে পাওয়া গণকবর থেকে কয়েক’শ লাশ উদ্ধার করা হয়েছিল।
সূত্র: বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ