1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তাজমহলের ঝাড়বাতিটি কেন ছিঁড়ে পড়ল?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ২০৫ Time View

বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ তাজমহলের প্রবেশপথে থাকা একটি অতিকায় ঝাড়বাতি ছিঁড়ে পড়ার কারণ অনুসন্ধান করছে ভারত। এ ব্যাপারে একটি তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত বুধবার যখন ২ মিটার উঁচু থেকে ঝাড়বাতিটি ছিঁড়ি পড়ে তখন এটি পরিষ্কার করছিল এক পরিচ্ছন্নতাকর্মী।aefad
যে ফটকটি দিয়ে প্রবেশ করলে তাজমহল প্রথমবারের মতো নজরে আসে সেই ফটকেই ঝুলানো ছিল ৬০ কেজি ওজনের ঝাড়বাতিটি। এটি ছিঁড়ে পড়ার পর উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, তারা ছত্রভঙ্গ হয়ে যান। অবশ্য কোনো হতাহত হবার ঘটনা ঘটেনি।
ভারতীয় পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, পুরনো হয়ে যাবার দরুণ এটা ছিঁড়ে গিয়ে থাকতে পারে। তবে ট্যুর গাইডদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে।
ঝুমুর নামে পরিচিত এই ঝাড়বাতিটি আবার স্থাপন করা যাবে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষার পরেই বোঝা যাবে বলে উল্লেখ করছেন কর্মকর্তারা।
সাবেক ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালে এই ঝাড়বাতিটি উপহার স্বরূপ দিয়েছিলেন।
১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে ওই সময়ে তাজমহল সংস্কারের নির্দেশ দিয়েছিলেন লর্ড কার্জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ